
ডিজিটাল এই যুগে আমাদের স্মার্টফোন এখন কেবল একটি যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের ব্যক্তিগত জীবনের একটি ডিজিটাল ডায়েরি। এখানে থাকে...
ন্যায়ের জন্য লড়ি, সত্যের জন্য দাঁড়াই
রুমানা ইয়াসমিন শাওন একজন খ্যাতিমান আইনজীবী এবং মানবাধিকারকর্মী। তিনি বাংলাদেশের একটি আইনজীবী পরিবারের সন্তান হওয়ায়, তাঁর আইনের প্রতি আগ্রহ শৈশব থেকেই। শিক্ষাজীবনে তিনি আইনশাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং দেশের মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে ক্ষেত্রে নিজেকে নিবেদিত করেন।
রুমানা ইয়াসমিন শাওন একজন প্রতিশ্রুতিশীল লেখক। তিনি বিভিন্ন পত্রপত্রিকায় আইন, মানবাধিকার, এবং সামাজিক ন্যায়বিচার নিয়ে প্রবন্ধ ও কলাম লিখেছেন। তাঁর লেখাগুলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
রুমানা ইয়াসমিন শাওনের পেশাগত কাজের মূল ভিত্তি মানবাধিকার সুরক্ষা এবং ন্যায়ের প্রসার। তিনি বিশ্বাস করেন যে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে সব শ্রেণির মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। তাঁর কাজ ও চিন্তাধারার মাধ্যমে তিনি একটি ন্যায়সংগত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলেছেন।
রুমানা ইয়াসমিন শাওনের কর্মজীবন শুরু হয় একটি মানবাধিকার সংগঠনের মাধ্যমে। সেখানে মাঠপর্যায়ের কাজের মাধ্যমে অধিকারবঞ্চিত মানুষের জীবনে পরিবর্তন আনার প্রচেষ্টা ছিল তাঁর অন্যতম লক্ষ্য। প্রায় ১২ বছর ধরে তিনি বিভিন্ন অধিকারভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি নীতি প্রণয়ন, অধিকার বাস্তবায়ন, এবং সমাজের অবহেলিত জনগোষ্ঠীর সহায়তায় সক্রিয় ভূমিকা পালন করেন।
বর্তমানে তিনি প্রায় এক দশক ধরে স্বাধীন আইন পেশায় যুক্ত রয়েছেন। পাশাপাশি, তিনি গত ৭-৮ বছর ধরে বিদেশি দাতা সংস্থা এবং সরকারি প্রকল্পে আইন ও অধিকারভিত্তিক ট্রেনিং কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন। তাঁর পেশাগত অভিজ্ঞতা মাঠপর্যায়ের কার্যক্রম থেকে উচ্চপর্যায়ের নীতি নির্ধারণ পর্যন্ত বিস্তৃত।
ডিজিটাল লাইজেশনের এই যুগে মানুষ আইনি সহায়তা এবং অধিকার বিষয়ক সমাধান খুঁজে নিচ্ছে অনলাইনে। এই চাহিদা পূরণের লক্ষ্যে রুমানা ইয়াসমিন শাওন তৈরি করেছেন “আইনকথন” নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে তিনি আইন ও অধিকার বিষয়ক বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছেন।
১. অধিকার রক্ষার কৌশল ই-বুক ।
২. ফেসবুক মাস্টারগাইড- নিরাপত্তা ও আয়ের কৌশল।
৩. মানবাধিকার নিয়ে বিভিন্ন প্রবন্ধ
৪. সামাজিক ন্যায়বিচার ও আইন নিয়ে কলাম
৫. অধিকারবঞ্চিতদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণামূলক লেখা
রুমানা ইয়াসমিন শাওন একজন কর্মঠ, মানবিক ও প্রতিশ্রুতিশীল ব্যক্তিত্ব, যিনি তাঁর কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অবিরাম কাজ করে চলেছেন।

ডিজিটাল এই যুগে আমাদের স্মার্টফোন এখন কেবল একটি যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের ব্যক্তিগত জীবনের একটি ডিজিটাল ডায়েরি। এখানে থাকে...

“আমার টাকা মেরে দিয়েছে!”, “৪২০-এর মামলা দেবো!” – আর্থিক লেনদেন বা চুক্তি সংক্রান্ত ঝামেলায় পড়লে আমরা অনেকেই এই কথাগুলো বলি।...

চেক ডিজওনার বা চেক প্রত্যাখ্যাত হওয়া আজকাল খুবই পরিচিত একটি ঘটনা। অনেকেই হয়তো জানেন যে, চেক ডিজওনার হলে সংশ্লিষ্ট আইনের...
আমাদের ফলো করুন: